মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
হাদীস নং: ৩৫
রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা) অধ্যায়
অধ্যায় : রাজ'আত (স্ত্রীকে ফিরিয়ে আনা)
পরিচ্ছেদ: স্ত্রী ফিরিয়ে আনার ওপর সাক্ষী রাখা এবং তিন তালাকপ্রাপ্তা স্ত্রী প্রথম স্বামীর জন্য কীভাবে হালাল হবে সে প্রসঙ্গে
পরিচ্ছেদ: স্ত্রী ফিরিয়ে আনার ওপর সাক্ষী রাখা এবং তিন তালাকপ্রাপ্তা স্ত্রী প্রথম স্বামীর জন্য কীভাবে হালাল হবে সে প্রসঙ্গে
৩৫। 'আতা খুরাসানী (র) সূত্রে ইবন আব্বাস (রা) থেকে অনুরূপ হাদীস বর্ণিত রয়েছে। তবে এতে অতিরিক্ত আছে, এরপর সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে সংবাদ দেয় যে, সে (দ্বিতীয় স্বামী) তাকে স্পর্শ করেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে তার প্রথম স্বামীর নিকট ফিরে যেতে নিষেধ করলেন এবং বললেন, যদি রিফা'আর জন্য হালাল করা তার উদ্দেশ্য হয়ে থাকে তবে দ্বিতীয়বার তার বিবাহ বিশুদ্ধ হবে না। এরপর সে মহিলা আবূ বকর (রা) ও উমর (রা)-এর নিকট তাদের খেলাফতকালে আসলে তারা উভয়ে তাকে নিষেধ করেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে তার সূত্রে বিচ্ছিন্নতা রয়েছে। কেননা, বর্ণনাকারী 'আতা খুরাসানী' হযরত ইবন আব্বাস (রা)-এর সাক্ষাত পাননি।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে তার সূত্রে বিচ্ছিন্নতা রয়েছে। কেননা, বর্ণনাকারী 'আতা খুরাসানী' হযরত ইবন আব্বাস (রা)-এর সাক্ষাত পাননি।)
كتاب الرجعة
كتاب الرجعة
باب الإشهاد عليها وبما تحل المطلقة ثلاثا لزوجها الأول
باب الإشهاد عليها وبما تحل المطلقة ثلاثا لزوجها الأول
عن عطاء الخراساني عن ابن عباس نحوه، وزاد ثم جاءته بعد فأخبرته أن قد مسها فمنعها أن ترجع إلى زوجها الأول، وقال اللهم إن كان إيمانه أن يحلها لرفاعة فلا يتم له نكاحها مرة أخرى ثم أتت أبا بكر وعمر في خلافتهما فمنعاها كلاهما