মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২২৪
বিবাহ অধ্যায়
স্ত্রী থেকে বীর্য নিরোধ (আযল) প্রসঙ্গ

পরিচ্ছেদ: বীর্য নিরোধে নিষেধাজ্ঞা ও তা অপছন্দনীয় হওয়া।
২২৪। হযরত আবূ সাঈদ খুদরী থেকেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আযল সম্পর্কে বলেছেন, তুমি কি তাকে সৃষ্টি কর? তুমি কি তাকে রিযিক দাও? তুমি বীর্যকে তার স্থানে রাখবে। যা সৃষ্টি হওয়ার ফয়সালা করা হয়েছে তা হবেই।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি এই শব্দে অবগত হইনি। এর সনদ দূর্বল। ইবন হিব্বান "সহীহতে” আবূ যর (রা) থেকে এর সাহেদ মারফু হাদীস বর্ণনা করেছেন:

كذلك فضعه في حلاله وجنبه حرامه ، فإن شاء الله أحياه ، وإن شاء أماته ، ولك أجر

তুমি বীর্যকে তার হালাল স্থানে স্থাপন করবে এবং তাকে তার হারাম স্থান থেকে দূরে রাখবে। আর তাকে তার হালাল স্থানে স্থায়ীভাবে স্থাপন করবে। আল্লাহ চাইলে তা থেকে তোমার সন্তান সৃষ্টি করবেন। আর না চাইলে তা নষ্ট করবেন।”
كتاب النكاح
أبواب العزل عن المرأة وما جاء فيه

باب النهى عنه وكراهته
وعنه أيضا (8) قال قال رسول الله صلى الله عليه وسلم فى العزل انت تخلقه انت ترزقه أقره قراره (9) فانما ذلك القدر
tahqiqতাহকীক:তাহকীক চলমান