মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২২৩
বিবাহ অধ্যায়
স্ত্রী থেকে বীর্য নিরোধ (আযল) প্রসঙ্গ

পরিচ্ছেদ: বীর্য নিরোধে নিষেধাজ্ঞা ও তা অপছন্দনীয় হওয়া।
২২৩। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কে আযল সম্পর্কে অবহিত করা হল। তিনি বললেন, আযল দ্বারা তোমাদের উদ্দেশ্য কি? তাঁরা বললেন, কোন ব্যক্তির স্ত্রী তার শিশুকে দুধ পান করায়, সে তার সাথে সহবাস করে, আর সে তা দ্বারা তার স্ত্রীর গর্ভবতী হওয়া অপছন্দ করে। আর এক ব্যক্তি তার দাসীর সাথে সহবাস করে। আর সে তার গর্ভবতী হওয়া অপছন্দ করে। তিনি বললেন, আযলে তোমাদের কোন ক্ষতি নেই, কেননা সন্তান হওয়া এবং না হওয়াতে তাকদীরই কার্যকর হয়, আযল নয়। এ হাদীসের এক বর্ণনাকারী আউন (র) বলেন, আমি এ হাদীসটি হাসান বছরী (রা) কে বর্ণনা করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কথা "আযল করলে তোমাদের কোন ক্ষতি নেই।” যেন একটি ধমক।
(মুসলিম, নাসাই, বায়হাকী এবং অন্যরা)
كتاب النكاح
أبواب العزل عن المرأة وما جاء فيه

باب النهى عنه وكراهته
عن أبى سعيد الخدرى (2) قال ذكر ذلك عند النبى صلى الله عليه وسلم فقال وماذا كم (3)؟ قالوا الرجلتكون له المرأة ترضع فيصيب منها ويكره ان تحمل منه (4) والرجل تكون له الجارية فيصيب منها ويكره ان تحمل منه (5) فقال فلا عليكم ان تفعلوا (6) ذاكم فانما هو القدر قال ابن عون فحدثت به الحسن (7) فقال فلا عليكم لكأن هذا زجر
tahqiqতাহকীক:তাহকীক চলমান