মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৪৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মুত'আ বিবাহ রহিত করণ এবং তা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ।
১৪৩। যুহরী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উমর ইবন আব্দুল আযীয (র)-এর কাছে মুত'আ বিবাহের সম্পর্কে আলোচনা করলাম। রবী ইবন সাবরা (র) বললেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বিদায় হজ্জে মুত'আ বিবাহ হারাম করতে শুনেছি।
(আবু দাউদ, বায়হাকী। আবু দাউদ বলেছেন, মুত'আ সম্পর্কে বর্ণিত হাদীস সমূহের মধ্যে এহাদীসটি অধিকতর নির্ভুল।)
كتاب النكاح
باب ما جاء في نسخة والنهى عنه
عن الزهري (1) قال تذاكرنا عند عمرو بن عبد العزيز المتعة متعة النساء فقال ربيع بن سبرة ابى يقول سمعت رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع ينهي عن نكاح المتعة
tahqiqতাহকীক:তাহকীক চলমান