মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৪২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মুত'আ বিবাহ রহিত করণ এবং তা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ।
১৪২। সালামা ইবন আকওয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)র আউতাসের বৎসর (অষ্টম হিজরীর রমযান মাসে মক্কা বিজয় এবং শাওয়াল মাসে আউতাসের যুদ্ধ হয়) তিন দিন মুত'আ বিবাহের অনুমতি দেন, অতঃপর তা হারাম করেন।
(বুখারী, মুসলিম, নাসাই, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب النكاح
باب ما جاء في نسخة والنهى عنه
عن اياس بن سلمة (10) بن الأكوع عن ابيه قال رخص رسول الله صلى الله عليه وسلم في متعة عام أوطاس ثلاثة أيام ثم نهى عنها
tahqiqতাহকীক:তাহকীক চলমান