মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৪০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মুত'আ বিবাহ রহিত করণ এবং তা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ।
১৪০। সাবরা জুহানী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন মক্কা বিজয়ের দিন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলাম আমরা পনের দিন অবস্থান করলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে মুত'আ বিবাহের অনুমতি দিলেন। তিনি বলেন, আমি এবং আমার একজন চাচাত ভাই মক্কার নীচু এলাকায় (বা তিনি বলেন, মক্কার উপরিভাগে) বের হলাম সেখানে আমির ইবন সা'সা'আ গোত্রের আকর্ষণীয় দীর্ঘ গ্রীবার এক তরুনীর সাথে আমাদের সাক্ষ্যাৎ হল। আমি ছিলাম কুৎসিত। আমার পরনে ছিল নতুন ঝকঝকে ডোরা কাটা পোষাক, আর আমার চাচাত ভাইয়ের পরনে পুরাতন ডোরা কাটা পোষাক। আমরা তাকে বললাম, আমাদের কারও তোমার সাথে মুত'আ করাতে তোমার মত আছে কি? সে বলল, তা বৈধ হবে কি? আমরা বললাম, হাঁ। তিনি বলেন, সে আমার চাচাত ভাইয়ের দিকে তাকাচ্ছিল। আমি তাকে বললাম, আমার এ ডোরাকাটা পোষাকটি ঝকঝকে আনকোরা। আর আমার চাচাত ভাইয়ের এ ডোরাকাটা পোষাকটি পুরাতন জীর্ণ। সে বলল, তোমার চাচাত ভাইয়ের এ ডোরা কাটা পোষাকটিতে কোন অসুবিধা নেই। সুতরাং সে তার সাথে মুত'আ করল। আমরা মক্কা থেকে সফর করার পূর্বেই রাসূলুল্লাহ (ﷺ) মুত'আ বিবাহ হারাম করলেন।
(মুসলিম, বায়হাকী)
(মুসলিম, বায়হাকী)
كتاب النكاح
باب ما جاء في نسخة والنهى عنه
عن الربيع بن سبرة الجهني (1) عن أبيه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم يوم الفتح فأقمنا خمس عشرة من بين ليلة ويوم قال فأذن لنا رسول الله صلى الله عليه وسلم في المتعة (2) قال وخرجت أنا وابن عم لى في أسفل مكة أو قال في أعلا مكة فلقينا فتاة من بني عامر ابن صعصعة كأنها البكرة (3) العنطنطة قال وأنا قريب من الدمامة (4) وعلىَّ برد جديد غض (5) وعلى ابن عمي برد خلق (6) قال فقلنا لها هل لك أن يستمتع من أحدنا؟ قالت وهل يصلح ذلك؟ قال قلنا نعم، قال فجعلت تنظر الى ابن عمي فقلت لها ابن بردي هذا جديد غض وبرد ابن عمي هذا خلق مح (7) قالت برد ابن عمك هذا لا بأس به فاستمتع منها فلم تخرج من مكة حتى حرمها رسول الله صلى الله عليه وسلم