মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৩৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মুত'আ বিবাহ রহিত করণ এবং তা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ।
১৩৯। আব্দুর রহমান ইবন নুয়াঈম আ'রাজী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন উমর (রা)- এর নিকট উপস্থিত থাকাকালীন জনৈক ব্যক্তি তাঁকে মুত'আ বিবাহ সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি রাগান্বিত হয়ে বললেন, আল্লাহর শপথ! আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জামানায় যিনাকারী এবং ব্যভিচারী ছিলাম না।
(বায়হাকী, তাবারানী আল-মু'জামুল কাবীরে। হাদীসটির সনদ দূর্বল। বায়হাকীর সুনানুল কুবরায়, তাবারানীর আল-মু'জামুল আউসাতে এবং আবু আউয়ানার সহীহে ইবন শিহাব যুহুরীর বর্ণনা সূত্রে উদ্ধৃত সালিম ইবন আব্দুল্লাহ ইবন উমর (রা)-এর বর্ণিত হাদীস এ হাদীসটিকে শক্তিশালী করে। তা নিম্নরূপ-
أن رجلاً سأل عبد الله بن عمر عن المتعة. فقال: حرام. قال: فإن فلاناً يقول فيها. فقال: والله لقد علم أن رسول الله صلى الله عليه وسلم حرمها يوم خيبر، وما كنا مسافحين.
"জনৈক ব্যক্তি আব্দুল্লাহ ইবন উমর (রা) কে মুত'আ বিবাহের শরয়ী বিধান সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন, তা হারাম। সে বলল, আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) তা বৈধ বলেন। তিনি বললেন, আল্লাহর শপথ, নিশ্চয়ই তিনি অবগত হয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) খাইবারের যুদ্ধে তা হারাম করেছেন। আর আমরা যিনাকারী ছিলাম না।

كتاب النكاح
باب ما جاء في نسخة والنهى عنه
عن عبد الرحمن بن نعيم (6) الاعرجي قال سأل رجل ابن عمر وانا عنده عن المتعة متعة النساء فغضب وقال والله ما كنا على عهد رسول الله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وصحبه وسلم زناة (7) ولا مسافحين (8)