মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৩৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: দুধ ছাড়ার পর স্তন্যদানকারিনীকে যা দেয়া উত্তম।
১৩৪। হাজ্জাজ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললাম, হে আল্লাহর রাসূল! আমি দুধ দান কারিনীকে কি প্রদান করলে আমার থেকে তার হক আদায় হবে? তিনি বললেন, একজন ক্রীতদাস বা ক্রীতদাসী প্রদান করলে।
(আবূ দাউদ, তিরমিযী। তিরমিযী বলেছেন, হাদীসটি সহীহ।)
(আবূ দাউদ, তিরমিযী। তিরমিযী বলেছেন, হাদীসটি সহীহ।)
كتاب النكاح
باب ما يستحب أن تعطي المرضعة عند الفطام
عن حجاج بن حجاج (1) عن أبيه قال قلت يا رسول الله ما يذهب عنى (2) مذمة الرضاع؟ قال غرة (3) عبد أو أمة