মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৭৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিয়েতে খুতবা পড়া মুস্তাহাব।
৭৫। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে সকল খুতবায় (আল্লাহর একত্ববাদের এবং মুহাম্মদ তাঁর রাসূল হওয়ার) সাক্ষ্য নেই তা কাটা হাতের মত।
(আবূ দাউদ, তিরমিযী। তিনি বলেছেন, হাদীসটি হাসান গরীব।)
كتاب النكاح
باب استحباب الخطبة للنكاح
عن أبي هريرة (1) قال قال رسول الله صلى الله عليه وسلم الخطبة التي (وفي لفظ كل خطبة) ليس فيها شهادة (2) كاليد الجذماء
tahqiqতাহকীক:তাহকীক চলমান