মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৭৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিয়েতে খুতবা পড়া মুস্তাহাব।
৭৪। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) জনৈক ব্যক্তির সাথে কোন বিষয়ে কথা বলেন। তিনি বললেন,
الْحَمْدُ لِلَّهِ، نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ، فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
"সকল প্রশংসা আল্লাহর। আমরা তাঁর প্রশংসা করি। আর আমরা তাঁর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ যাকে হেদায়েত করেন কেউ তাকে গোমরাহ করতে পারে না। আর তিনি যাকে গোমরাহ করেন কেউ তাকে হেদায়েত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই, তিনি একক, তাঁর কোন অংশীদার নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল।"
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি পাইনি। এর সনদ উত্তম।)
كتاب النكاح
باب استحباب الخطبة للنكاح
وعن ابن عباس (8) أن النبي صلى الله عليه وسلم كلم رجلاً في شيء فقال الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله
tahqiqতাহকীক:তাহকীক চলমান