মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৫৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : এতিম মেয়েকে বিয়েতে বাধ্য না করা এবং তাকে তার অনুমতি এবং সম্মতি ছাড়া বিয়ে না দেয়া।
৫৯। আবূ মূসা আশআরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এতীম মেয়ের বিয়ের বিষয়ে তার অনুমতি গ্রহণ করতে হবে। যদি সে চুপ থাকে তাহলে অনুমতি দিয়েছে। আর সে রাজী না হলে তাকে বাধ্য করা যাবে না।
(বায়হাকী, ইবন হিব্বান, দারাকুতনী, আবু ইয়ালা, বাযযার, হাকিম। হায়ছামী মাজমাউয যাওয়াইদে বলেছেন, আহমদের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب النكاح
باب ما جاء فى إجبار البكر واستئمارالثيب
عن أبي موسى الاشعرى (1) قال قال رسول الله صلى الله عليه وسلم تستأمر اليتيمة فى نفسها فان سكتت فقد أذنت، وإن أبت لم تكره
tahqiqতাহকীক:তাহকীক চলমান