মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৫৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : এতিম মেয়েকে বিয়েতে বাধ্য না করা এবং তাকে তার অনুমতি এবং সম্মতি ছাড়া বিয়ে না দেয়া।
৫৮। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান ইবন মাযউন (রা) মারা গেলেন। আর তিনি তাঁর স্ত্রী খুয়ায়লা বিনতে হাকিম ইবন উমাইয়া ইবন হারিসা ইবন আওকাস (রা) এর গর্ভজাত এক মেয়ে রেখে যান। তিনি বলেন, তিনি তাঁর ভাই কুদামা ইবন মাযউন (রা)-কে তাঁর মেয়েকে দেখাশুনার অসিয়ত করেন। আব্দুল্লাহ ইবন উমর (রা) বলেন, তাঁরা আমার মামা। আমি কুদাসা ইবন মাযউন (রা)-এর কাছে উসমান ইবন মাযউন (রা)-এর মেয়ের বিয়ের প্রস্তাব দিলাম। তিনি আমার সাথে তাকে বিয়ে দিলেন। মুগীরা ইবন শু'বা (রা) তার মায়ের সাথে সাক্ষাৎ করলেন। আর তাঁকে অর্থ-সম্পদ এর প্রতি আকৃষ্ট করলেন ফলে তিনি তাঁর প্রতি ঝুঁকে পড়লেন আর মেয়েটিও তার মায়ের ইচ্ছার প্রতি ঝুঁকে গেল। এভাবে তারা আমাকে অস্বীকার করল। শেষ পর্যন্ত বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ফয়সালার জন্য পেশ করা হল। কুদামা ইবন মাযউন (রা) তাঁকে বললেন, হে আল্লাহর রাসূল, সে আমার ভাতিজি। আমার ভাই আমাকে তার দেখা শুনার অসিয়ত করেছেন। তাই আমি তাকে তার ফুফাত ভাই আব্দুল্লাহ ইবন ওমর (রা)-এর সাথে বিয়ে দিয়েছি। আর তার উপযুক্ততা এবং সমকক্ষতা রক্ষার ক্ষেত্রে আমি কোন অবহেলা করিনি। সে একজন স্ত্রীলোক এবং সে তার মায়ের ইচ্ছা পূরণে আগ্রহী হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে এতীম মেয়ে। তাকে তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না। তিনি বলেন, আল্লাহর শপথ, আমি তাকে বিয়ে করার পর তাকে আমার থেকে ছিনিয়ে নেয়া হল। আর তারা তাকে মুগীরা ইবন শু'বা (রা)-এর সাথে বিয়ে দিল।
(বায়হাকী, দারাকুতনী, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন। ইবন মাজাহ হাদীসটির এক অংশ বর্ণনা করেছেন।)
(বায়হাকী, দারাকুতনী, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন। ইবন মাজাহ হাদীসটির এক অংশ বর্ণনা করেছেন।)
كتاب النكاح
باب ما جاء فى إجبار البكر واستئمارالثيب
عن عبد الله بن عمر (4) قال توفى عثمان بن مظعون وترك ابنة له من خويلة بنت حكيم بن أمية بن حارثة بن الاوقص قال وأوصى إلى أخيه قدامة بن مظعون قال عبد الله (5) وهما خالاى قال فخطبت إلى قدامة بن مظعون ابنة عثمان بن مظعون فزوجنيها، ودخل المغيرة بن شعبة يعنى إلى أمها فأرغبها فى المال فحطت (6) إليه وحطت الجارية إلى هوى أمها فأبيا حتى ارتفع أمرهما إلى رسول الله صلى الله عليه وسلم فقال له قدامة بن مظعون يا رسول الله صلى الله عليه وسلم ابنة أخى أوصى بها الىّ فزوجتها ابن عمتها عبد الله بن عمر فلم اقصر بها فى الصلاح ولا فى الكفاءة ولكنها امرأة وانما حطت الى هوى أمها، قال فقال رسول الله صلى الله عليه وسلم هى يتيمة (7) ولا تنكح إلا بإذنها، قال فانتزعت والله منى بعد أن ملكتها فزوجوها المغيرة بن شعبة