মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩৪৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যা বর্ণিত আছে।
৩৪৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, একদল লোক বৃষ্টি লাভ করে রাত যাপন করে। অতঃপর তাদের অধিকাংশ লোক কাফের অবস্থায় ভোর যাপন করেন। তারা বলে, আমাদেরকে এরূপ এরূপ তারকা দিয়ে বৃষ্টি দেয়া হয়েছে।
(বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, বায়হাকীর এ হাদীসের সনদ সহীহ। কেননা তাঁর সনদে মুহাম্মদ ইবন ইসহাক তাঁর উস্তাদ মুহাম্মদ ইবন ইব্রাহীম থেকে এটি শোনার কথা স্পষ্ট করে বলেছেন। বুখারী, মুসলিম এবং আহমদ কর্তৃক যায়দ ইবন খালিদ জুহানী (রা) থেকে বর্ণনা করা হাদীস এ হাদীসটিকে শক্তিশালী করে। সে হাদীস এ কিতাবের বৃষ্টি চাওয়ার পর্বে 'বৃষ্টি আল্লাহর কর্তৃত্বে' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى التنجيم
عن سلمان (8) قال سمعت أبا هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم ليبيت (9) القوم بالنعمة ثم يصبحون وأكثرهم كافرون يقولون مطرنا بنجم كذا وكذا، قال فحدثت (10) بهذا الحديث سعيد بن المسيب فقال ونحن قد سمعنا ذلك من أبي هريرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান