মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩৪৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যা বর্ণিত আছে।
৩৪৩। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি আল্লাহ মানুষ হতে সাত বৎসর বৃষ্টি আটকে দেন। অতঃপর বৃষ্টি বর্ষন করেন, তবে একদল লোক আল্লাহর সাথে শিরক করবে। তারা বলবে আমরা মিজদাহ (পাঁচটি তারকা সম্বলিত চাঁদের একটি কক্ষ বিশেষ) দিয়ে বৃষ্টি লাভ করেছি।
(নাসাঈ। হাদীসটির সনদ শক্তিশালী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى التنجيم
عن أبى سعيد الخدرى (4) قال قال رسول الله صلى الله عليه وسلم لو أمسك الله القطر (5) عن الناس سبع سنين ثم ارسله لأصبحت طائفة به كافرين (6) يقولون مطرنا بنوء (7) المجدح
tahqiqতাহকীক:তাহকীক চলমান