মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩৩৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : দৈবজ্ঞ বা গণকের কাছে যাওয়ার নিষিদ্ধতা এবং যে তার কাছে যায় ও তার কথা বিশ্বাস করে তার প্রতি সতর্কবাণী।
৩৩৫। মুআবিয়া ইবন হাকাম সুলামী (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, আমরা ইসলাম পূর্ব যুগে কিছু কাজ করতাম আপনি আমাকে সে সম্পর্কে অবহিত করুন। আমরা কোন কিছু থেকে কুলক্ষণ গ্রহণ করতাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি তুমি তোমার অন্তরে ঐ কুলক্ষণের অস্তিত্বের টের পাও তবে তা যেন তোমাকে তোমার গন্তব্য থেকে বিরত না রাখে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা গণকদের কাছে যেতাম। তিনি বললেন, তোমরা গণকদের কাছে যাবে না।
(মুসলিম, তাহাবী শরহে মা'আনিল আসার, বায়হাকী এবং অন্যরা)
(মুসলিম, তাহাবী শরহে মা'আনিল আসার, বায়হাকী এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن اتيان الكاهن أو العراف ووعيد من أتاه وصدقه
عن معاوية بن الحكم السلمى (1) انه قال لرسول الله صلى الله عليه وسلم أرأيت اشياء كنا نفعلها فى الجاهلية، كنا نتطير (2) قال رسول الله صلى الله عليه وسلم ذلك شئ تجده فى نفسك فلا يصدنك (3) قال يا رسول الله كنا نأتى الكهان، قال فلا تأت الكهان