মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩৩৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : দৈবজ্ঞ বা গণকের কাছে যাওয়ার নিষিদ্ধতা এবং যে তার কাছে যায় ও তার কথা বিশ্বাস করে তার প্রতি সতর্কবাণী।
৩৩৪। সফিয়্যা বিনতে আবূ উবায়দ ইবন মাসউদ (রা) নবী (ﷺ)-এর জনৈকা স্ত্রী (রা) থেকে বর্ণনা করেন যে নবী (ﷺ) বলেছেন, যদি কেউ গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে তাহলে তার চল্লিশ দিনের নামায কবুল হয় না।
(মুসলিম, বায়হাকী)
(মুসলিম, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن اتيان الكاهن أو العراف ووعيد من أتاه وصدقه
عن صفية (8) عن بعض ازواج النبى صلى الله عليه وعلى آله وصحبه وسلم (9) عن النبى صلى الله عليه وسلم قال من أتى عرافا فصدقه بما يقول لم تقبل له صلاة أربعين يومًا