মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩৩২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: ভাগ্য গণনা, এর উৎস এবং গণক কোন কোন বিষয়ে কিরূপে সত্য বলে।
৩৩২। নবী (ﷺ)-এর স্ত্রী আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কতিপয় সাহাবী (রা) রাসূলুল্লাহ (ﷺ) -কে গণকদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁদেরকে বললেন, তাদের কথা গ্রহণযোগ্য নয়। তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল, তারা কখনও এমন কথা বলে যা সত্য হয়। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, একজন জিন আড় পেতে দ্রুত একটি সত্য কথা শোনে। আর মুরগির মত তা তার মিত্রের কানে মুখ রেখে বারবার বলে। অতঃপর তারা তার সাথে একশত মিথ্যা মিশ্রিত করে।
(বুখারী, মুসলিম, বায়হাকী এবং অন্যরা)
(বুখারী, মুসলিম, বায়হাকী এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى الكهانة وأصل مأخذها وكيف يصدق الكاهن فى بعض الأمور
عن عائشة (7) زوج النبى صلى الله عليه وسلم قالت سأل اناس رسول الله صلى الله عليه وسلم عن الكهان (8) فقال لهم رسول الله صلى الله عليه وسلم ليسوا بشئ (9) فقالوا يا رسول الله انهم يحدثون أحيانا بشئ يكون حقا (1) فقال رسول الله صلى الله عليه وسلم تلك الكلمة من الحق (2) يخطفها الجنى فيقرها (3) فى أذن وليه قر الدجاجة فيخلطون فيها مائة كذبة