মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩১২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১২। মুআবিয়া ইবন আবু সুফিয়ান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) বলতে শুনেছি, যদি কেউ মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে দ্বিতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে তৃতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে চতুর্থবার মদ পান করে তোমরা তাকে হত্যা করবে।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী। বুখারী বলেছেন, এ বিষয়ে বর্ণিত হাদীস সমূহের মধ্যে এহাদীসটি অধিকতর সঠিক। ইবন হাযম হাদীসটিকে সহীহ বলেছেন।)
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী। বুখারী বলেছেন, এ বিষয়ে বর্ণিত হাদীস সমূহের মধ্যে এহাদীসটি অধিকতর সঠিক। ইবন হাযম হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن معاوية (6) (يعنى ابن أبى سفيان) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شرب الخمر فاجلدوه فان عاد فاجلدوه. فان عاد فاجلدوه. فان عاد الرابعة فاقتلوه