মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৮১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যিনার অপবাদ দেয়ার হদ্দ আশিটি চাবুক।
২৮১। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্রতি যে মিথ্যা অপবাদ দেয়া হয় তা থেকে আমার নির্দোষ হওয়া সম্পর্কে যখন সূরা নূরের ১১-২২ আয়াত অবতীর্ণয় হয় তখন রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের উপর দাঁড়িয়ে তা বর্ণনা করেন, আর ঐ আয়াত সমূহ তিলাওয়াত করলেন। যখন তিনি মেম্বর থেকে অবতরণ করলেন তখন দু'জন পুরুষ এবং একজন মহিলাকে শাস্তি দেয়ার নির্দেশ দিলেন। উপস্থিত সাহাবীগণ তাদেরকে শরয়ী শাস্তি দিলেন।
(বায়হাকী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী হাদীসটিকে হাসান হাদীস বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فى أن حد القذف ثمانون جلدة
عن عائشة رضى الله عنها (4) قالت لما نزل عذرى (5) قام رسول الله صلى الله عليه وسلم على المنبر فذكر ذلك وتلا القرآن فلما نزل أمر برجلين وأمرأة (6) فضربوا حدّهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান