মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৬১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মাহরাম মহিলার সাথে যিনাকারী, পশুর সাথে বলাৎকারকারী ও সমকামী প্রসঙ্গ
২৬১। আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা লুত (আ)-এর জাতির মত যে সমকামে রকত হয় ও যার সাথে রত হয় এবং বলাৎকারকৃত পশু ও তার সাথে রত হওয়া ব্যক্তিকে হত্যা করবে। আর যদি কেউ তার কোন মাহরাম মহিলার সাথে যিনা করে তাহলে তোমরা তাকে হত্যা করবে।
(বায়হাকী হাদীসটির সমর্থক হাদীস বর্ণনা করেছেন। ইবন মাজাহ ومن وقع على ذات محرم او بهيمة فاقتلوه এভাবে বর্ণনা করেছেন "যদি মাহরাম আত্মীয় বা পশুর সাথে পাপ কাজে লিপ্ত হয় তাহলে তোমরা তাকে হত্যা করবে।" যাহাবী একে দূর্বল হাদীস বলেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, বারা ইবন আযিব (রা)-এর হাদীস (২৬৩ নম্বরের হাদীস) একে শক্তিশালী করে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فيمن وقع على ذات محرم أو أتى بهيمة أو عمل عمل قوم لوط
عن ابن عباس (1) قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الفاعل والمفعول به فى عمل قوم لوط (2) والبهيمة والواقع على البهيمة (3)، ومن وقع على ذات محرم فاقتلوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান