মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৬০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: নিজ স্ত্রীর দাসীর সাথে সহবাস করা প্রসঙ্গ।
২৬০। সালামা ইবন মুহাব্বাক (রা) থেকে বর্ণিত, জনৈকা ব্যক্তি তার স্ত্রীর দাসীর সাথে সহবাস করল। (অন্য এক বর্ণনায় আছে, জনৈক ব্যক্তি এক অভিযানে বের হল। তার সাথে তার স্ত্রীর দাসী ছিল। সে তার সাথে সহবাস করল।) বিষয়টা নবী (ﷺ) এর কাছে পেশ করা হলে, তিনি বললেন, যদি দাসী তার আনুগত্য করে থাকে, তবে সে তার মালিকানায় চলে যাবে আর তার কর্তব্য অনুরূপ একটি দাসী তার স্ত্রীকে দেওয়া। আর যদি সে দাসীকে বাধ্য করে থাকে তবে সে আযাদ। আর তার কর্তব্য অনুরূপ একটি দাসী তার স্ত্রীকে দেয়া।
এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, জনৈক ব্যক্তি তার স্ত্রীর দাসীর সাথে সহবাস করলে রাসূলুল্লাহ (ﷺ) বিচার করেন, যদি সে তাকে বাধ্য করে থাকে তাহলে সে আযাদ। আর তার কর্তব্য অনুরূপ একটি দাসী তার স্ত্রীকে দেয়া।
(আবূ-দাউদ। বায়হাকী প্রথম বর্ণনা সূত্রে এবং আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী দ্বিতীয় বর্ণনা সূত্রে হাদীসটিকে বর্ণনা করেছেন। ইমাম বুখারীর নিকট উভয় বর্ণনায় সূত্র দূর্বল।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فيمن وطئ جارية امرأته
عن سلمة بن المحبق (5) أن رجلا وقع على جارية امرأته (وفى لفظ أن رجلا خرج فى غزاة ومعه جارية لامرأته فوقع بها) فرفع ذاك إلى النبى صلى الله عليه وسلم فقال ان كانت طاوعته فهى له وعليه مثلها لها (6)، وان كان استكرهها فهى حرة وعليه مثلها لها (وعنه من طريق ثان) (7) قال قضى رسول الله صلى الله عليه وسلم فى رجل وطئ جارية امرأته إن كان استكرهها فهى حرة وعليه لسيدتها مثلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান