মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৫৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: নিজ স্ত্রীর দাসীর সাথে সহবাস করা প্রসঙ্গ।
২৫৮। হাবীব ইবন সালিম (র) নু'মান ইবন বশীর (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তাঁর কাছে জনৈকা মহিলা এসে বলল, তার স্বামী তার দাসীর সাথে সহবাস করেছে। তিনি বললেন, আমার কাছে সে সমস্যার সমাধানকারী হাদীস আছে। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে তা শিক্ষা করেছি। যদি তুমি তাকে তার সাথে সহবাস করার অনুমতি দিয়ে থাক তাহলে আমি তাকে একশত চাবুক মারব। আর যদি তুমি তাকে তার সাথে সহবাস করার অনুমতি না দিয়ে থাক তাহলে আমি তাকে পাথর মেরে হত্যা করব। উপস্থিত লোকেরা তাকে লক্ষ্য করে বলল, তোমার স্বামীকে পাথর মেরে হত্যা করা হবে? তুমি বল, তুমি তাকে তার সাথে সহবাস করার অনুমতি দিয়েছিলে, সে বলল, আমি তাকে তার সাথে সহবাস করার অনুমতি দিয়েছিলাম। তিনি তাকে সামনে এনে একশত চাবুক মারলেন।
(আবূ দাউদ, তিরমিযী, বায়হাকী। খাত্তাবী বলেছেন, হাদীসটির সনদ ধারাবাহিক নয়। আর এর অনুযায়ী আমল করা হয় না।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فيمن وطئ جارية امرأته
حدّثنا هشيم (1) عن أبي بشر عن حبيب بن سالم (عن النعمان بن بشير) قال أتته امرأة فقالت ان زوجها وقع على جاريتها قال أما إن عندى فى ذلك خبرا شافيا أخذته عن رسول الله صلى الله عليه وسلم، إن كنت أذنت له ضربته مائة، وان كنت لم تأذنى له رجمته، قال فأقبل الناس عليها فقالوا زوجك يرجم؟ (2) قولى إنك قد كنت أذنت له، فقالت قد كنت أذنت له فقدمه فضربه مائة
tahqiqতাহকীক:তাহকীক চলমান