মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৫৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: নিজ স্ত্রীর দাসীর সাথে সহবাস করা প্রসঙ্গ।
২৫৭। হাবীব ইবন সালিম (র), নু'মান ইবন বশীর (রা) থেকে বর্ণনা করেন, কুরকুর উপাধি প্রাপ্ত আব্দুর রহমাদন ইবন হুনায়ন নামের জনৈক ব্যক্তি তার স্ত্রীর দাসীর সাথে সহবাস করল। তিনি বলেন, নু'মান ইবন বশীর আনসারী (রা)-এর কাছে তাকে বিচারের জন্য পেশ করা হল। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর বিচার অনুযায়ী তোমার বিচার করব। যদি সে তোমাকে তার সাথে সহবাস করার অনুমতি দিয়ে থাকে তাহলে আমি তোমাকে একশত চাবুক মারব। আর যদি সে তোমাকে তার সাথে সহবাস করার অনুমতি না দিয়ে থাকে তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তিনি বলেন, সে তাকে তার সাথে সহবাস করার অনুমতি দিয়েছিল। তাই তিনি তাকে একশত চাবুক মারলেন।
(আবু দাউদ, বায়হাকী, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটি হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فيمن وطئ جارية امرأته
حدّثنا بهز ثنا أبان بن يزيد وهو العطار ثنا قتادة حدثنى خالد بن عرفطة عن حبيب بن سالم عن النعمان بن بشير أن رجلاً يقال له عبد الرحمن بن حنين وكان ينبز (7) قرقوراً وقع على جارية امرأته قال فرفع إلى النعمان بن بشير الأنصارى فقال لأقضين فيك بقضاء رسول الله صلى الله عليه وسلم (8)، إن كانت أحلتها لك (9) جلدتك مائة (10)، وإن لم تكن أحلتها لك رجمتك بالحجارة، قال وكانت قد أحلتها له فجلده مائة، وقال سمعت أبانا (11) يقول وأخبرنا قتادة أنه كتب فيه إلى حبيب بن سالم وكتب إليه بهذا (12)
tahqiqতাহকীক:তাহকীক চলমান