মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৯৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পরনারীর দিকে তাকান হারাম, কেননা তা যিনার প্রথম স্তর।
১৯৪। আবূ মূসা আশআরী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) আলী (রা)-কে বলেছেন, (পর নারীর প্রতি) অনিচ্ছাকৃত দৃষ্টির পর ইচ্ছাকৃত দৃষ্টিপাত করবে না। কেননা তোমার জন্য প্রথমবারেরটা বৈধ ছিল, কিন্তু দ্বিতীয় বারেরটা বৈধ নয়।
(আবু দাউদ, তিরমিযী, হাকিম। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান গরীব। আমরা শরীক ছাড়া অন্য কারো থেকে হাদীসটি অবহিত হইনি। )
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب تحريم النظر إلى المرأة الأجنبية لأنه من مقدمات الزنا
عن ابن بريدة عن أبيه (6) عن النبى صلى الله عليه وسلم قال لعلى رضى الله عنه لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান