মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৯৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পরনারীর দিকে তাকান হারাম, কেননা তা যিনার প্রথম স্তর।
১৯৩। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অনিচ্ছাকৃত দৃষ্টিপাতের পর ইচ্ছাকৃত দৃষ্টিপাত করবে না। কেননা প্রথম বারেরটা (অনিচ্ছাকৃত দৃষ্টি) তোমার জন্য বৈধ ছিল আর দ্বিতীয় বারেরটা (ইচ্ছাকৃত দৃষ্টিপাত) তোমার জন্য বৈধ নয়। তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ) তাঁকে বলেছেন, হে আলী! জান্নাতে তোমার জন্য সওয়াব গচ্ছিত রাখা হয়েছে যেরূপ সঞ্চিত ঋণ গচ্ছিত রাখা হয়। অতএব পরনারীর উপর অনিচ্ছাকৃত দৃষ্টির পর ইচ্ছাকৃত দৃষ্টিপাত করবে না। প্রথম বারেরটা তোমার জন্য বৈধ ছিল। কিন্তু দ্বিতীয়বারেরটা তোমার জন্য বৈধ নয়।
(হাকিম। তিনি বলেছেন, হাদীসটির সনদ সহীহ, অথচ বুখারী এবং মুসলিম হাদীসটিকে বর্ণনা করেননি। যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(হাকিম। তিনি বলেছেন, হাদীসটির সনদ সহীহ, অথচ বুখারী এবং মুসলিম হাদীসটিকে বর্ণনা করেননি। যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب تحريم النظر إلى المرأة الأجنبية لأنه من مقدمات الزنا
عن على رضى الله عنه (1) قال قال لى رسول الله صلى الله عليه وسلم لا تتبع النظر النظر (2) فإن الأولى لك وليست لك الأخيرة (وعنه من طريق ثان) (3) أن النبى صلى الله عليه وسلم قال له يا على إن لك كنزاً (4) من الجنة وإنك ذو قرنيها (5) فلا تتبع النظرة النظرة فإنما لك الأولى وليست لك الآخرة