মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৩৮
নামাযের অধ্যায়
(তিন) ঈদুল ফিতরে ঈদগাহে বের হওয়ার পূর্বে খাবার গ্রহণ পছন্দনীয় (মুস্তাহাব) হওয়া এবং উভয় ঈদের সালাতের সময় বর্ণনার পরিচ্ছেদ
(১৬৩৪) আবদুল্লাহ ইবনে বুরাইদাহ্ আল-আসলামী তাঁর পিতা থেকে বর্ণনা করে বলেন, রাসূল (ﷺ)-এর অভ্যাস ছিল, তিনি ঈদুল ফিতরের দিনে কিছু না খেয়ে ঈদগাহে বের হতেন না। আর ঈদুল আযহার দিবসে ঈদগাহ থেকে ফিরে না আসা পর্যন্ত কিছু খেতেন না।
(সুনান আত-তিরমিযী, সুনানে ইবনে মাজাহ্।)
একই বর্ণনাকারী থেকে অন্য সূত্রে এ সনদের কাছাকাছি অর্থে বর্ণিত আছে, সে বর্ণনার ভাষ্য হচ্ছে-রাসুল (ﷺ) ঈদুল আযহার দিনে ঈদের সালাত শেষে গৃহে ফিরে না আসা পর্যন্ত কিছুই খেতেন না। আর কুরবানীর গোশত দিয়েই এ দিনের খানা শুরু করতেন।
(সুনানে দারেকৃতনী, মুস্তাদরাকে হাকিম, সুনান আল-বাইহাকী। দ্বিতীয় বর্ণনাটিকে ইবনুল কাত্তান সহীহ বলেছেন।)
كتاب الصلاة
(3) باب استحباب الأكل قبل الخروج فى الفطر دون الأضحى - والكلام على وقت الصلاة فيهما
(1638) عن عبد الله بن بريدة عن أبيه (بريدة الأسلميِّ رضي الله عنه) قال كان النّّبيُّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم يوم الفطر لا يخرج حتَّى يطعم ويوم النَّحر لا يطعم حتَّى يرجع (وعنه من طريقٍ ثانٍ (2) بنحوه وفيه) ولا يأكل يوم الأضحى حتَّى يرجع فيأكل من أضحيته (3)
tahqiqতাহকীক:তাহকীক চলমান