মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৩৭
নামাযের অধ্যায়
(তিন) ঈদুল ফিতরে ঈদগাহে বের হওয়ার পূর্বে খাবার গ্রহণ পছন্দনীয় (মুস্তাহাব) হওয়া এবং উভয় ঈদের সালাতের সময় বর্ণনার পরিচ্ছেদ
(১৬৩৩) আনাস ইবনে মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল (ﷺ)-এর অভ্যাস ছিল, তিনি কয়েকটি খেজুর না খেয়ে ঈদুল ফিতরের দিনে ঈদগাহে রওয়ানা হতেন না। তিনি খেজুরগুলি একটি একটি করে (অন্য বর্ণনায় বেজোড় সংখ্যায় খেতেন।)
(সহীহুল বুখারী, সহীহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকেম, সুনান আল-বাইহাকী)
(রাসুল (ﷺ) ঈদুল ফিতরের দিনে ঈদগাহে রওয়ানা হওয়ার পূর্বে পেটপুরে পূর্ণতৃপ্তি সহকারে না খেয়ে বরং সামান্য কিছু খাবার খেতেন, যাতে যাতায়াত ও সালাত আদায়ে কোন প্রকার কষ্ট না হয়। আর খাবার হিসাবে তিনি খেজুরকে বেছে নিতেন এ কারণে যে, এ খাবারটি অন্যান্য খাবারের তুলনায় পুষ্টিকর, সহজপাচ্য ও সহজলভ্য যা সাধারণত সব গৃহেই থাকত।)
كتاب الصلاة
(3) باب استحباب الأكل قبل الخروج فى الفطر دون الأضحى - والكلام على وقت الصلاة فيهما
(1637) عن أنس بن مالكٍ رضى الله عنه قال كان رسول الله (صلى الله عليه وسلم) إذا كان يوم الفطر لم يخرج حتَّى يأكل تمراتٍ يأكلهن أفرادًا (1) (وفي لفظٍ وترًا)
tahqiqতাহকীক:তাহকীক চলমান