মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪২০
নামাযের অধ্যায়
এক্তেদার হুকুম আহকাম এবং মুক্তাদী সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন অধ্যায়

(১) অধ্যায়ঃ ইমামের অনুসরণের অপরিহার্যতা এবং তাঁকে অগ্রগামীতার নিষেধাজ্ঞা
(১৪১৬) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইমাম বানানো হয়েছে অনুসরণের জন্য। (অতএব তোমরা তার সাথে মতবিরোধ করো না।) সুতরাং তিনি যখন তাকবীর বলবেন, তোমরাও তাকবীর বলবে। আর তিনি তাকবীর না বলা পর্যন্ত তোমরা তাকবীর বলবে না। তিনি যখন রুকু করবেন তোমরাও তখন রুকু করবে তিনি রুকু না করা পর্যন্ত তোমরা রুকু করবে না। তিনি যখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলবেন, তোমরা তখন رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলবে, কোন কোন বর্ণনায় এসেছে তোমরা اللَّهُم رَبَّنَا لَكَ الحَمْدُ বলবে। অপর বর্ণনায় এসেছে رَبَّنَا لَكَ الْحَمْدُ বলবে। তিনি যখন সিজদায় যাবেন তোমরাও তখন সিজদায় যাবে। তিনি সিজদায় না যাওয়া পর্যন্ত তোমরা সিজদায় যাবে না। আর তিনি যদি বসে বসে সালাত আদায়কারী হন তবে তোমরা সবাই বসে বসে সালাত আদায় করবে।
(হাদীসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
أبواب ما يتعلق بالمأمومين وأحكام الاقتداء

(1) باب وجوب متابعة الأمام والنهى عن مسابقة
(1420) عن أبي هريرة رضي الله عنه عن النَّبيِّ صلى الله عليه وسلم قال إنَّما الإمام ليؤتمَّ (فلا تختلفوا عليه) فإذا كبَّر فكبِّروا، ولا تكبِّروا حتَّى يكبِّر، وإذا ركع فاركعوا ولا تركعوا حتَّى يركع، وإذا قال سمع الله لمن حمده فقولوا ربَّنا ولك الحمد (وفى روايةٍ اللَّهمَّ ربَّنا لك الحمد، وفى أخرى ربَّنا لك الحمد) وإذا سجد فاسجدوا، ولا تسجدوا حتَّى يسجد، وإن صلَّى جالسًا فصلُّوا جلوسًا أجمعون
tahqiqতাহকীক:তাহকীক চলমান