মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪২৭
নামাযের অধ্যায়
(২) অধ্যায়ঃ নফল আদায়কারীর পিছনে ফরয আদায়কারীর ইক্তিদা এবং মুসাফিরের পিছনে মুকীমের ইক্তিদা প্রসঙ্গ
(১৪২৩) জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে মু'আয ইবন জাবাল (রা) রাসূল (ﷺ)-এর সাথে ইশার সালাত আদায় করতেন, অতঃপর স্বীয় গোত্রে গিয়ে ইশার সালাতের ইমামতি করতেন।
(হাদীসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(2) باب اقتداء المفترض بالمتنقل والمقيم بالمسافر
(1427) عن جابر بن عبد الله رضى الله عنهما أن معاذ بن جبلٍ رضى الله عنه كانم يصلِّى مع رسول الله صلَّى عليه وآله وسلَّم العشاء ثمَّ يأتى قومه فيصلِّى بهم تلك الصلَّاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান