মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪০৭
নামাযের অধ্যায়
(৮) অধ্যায়: সালাতে প্রতিনিধিত্ব জায়েয হওয়া প্রসঙ্গে এবং প্রতিনিধিত্ব প্রদানকারীর উপস্থিতিতে প্রতিনিধির স্থানত্যাগ জায়েয হওয়া প্রসঙ্গে
(১৪০৩) আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল (ﷺ) (শেষ বারের মত) অসুস্থ হলেন তিনি আবু বকর (রা)-কে সালাতের ইমামতির নির্দেশ দিলেন। এরপর তিনি কিছুটা সুস্থতা বোধ করলেন, তখন সালাতের উদ্দেশ্যে তিনি বের হলেন, তাঁর উপলব্ধি হল যে, আবু বকর ইমামতি বাদ দেয়ার ইচ্ছা করছে তখন রাসূল (ﷺ) তাঁকে (ইমামতি চালিয়ে যেতে) ইঙ্গিত দিলেন। এরপর তিনি আবু বকরের বাম পাশে বসলেন এবং সে যেখান থেকে তিলাওয়াত শেষ করেছে সেই আয়াত থেকে তিলাওয়াত শুরু করলেন।
(উক্ত আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) দ্বিতীয় সনদে অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণিত হয়েছে যাতে বলা হয়েছে, অতঃপর নবী (ﷺ) আসলেন এবং বসলেন, রাবী বলেন, আর আবু বকর রাসূল (ﷺ)-এর ডান পাশে দাঁড়িয়ে গেলেন। নবী (ﷺ) তখন আবু বকর-এর ইমামতি করেন আর সবাই আবু বকরের ইমামতিতে (সালাত আদায় রত) ছিল। আব্দুল্লাহ ইবন আব্বাস বলেন, আর রাসূল (ﷺ) আবু বকর যেখান থেকে কিরাআত শেষ করেছেন সেখান হতে তিলাওয়াত শুরু করলেন। রাসূল (ﷺ) এই অসুখেই ওফাতবরণ করেন।
(হাদীসটি ইবন মাজাহয় বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(8) باب جواز الاستخلاف فى الصلاة وجواز انتقال الخليفة مأموما اذا حضر مستخلفة
(1407) عن ابن عبَّاس رضي الله عنهما قال لماَّ مرض رسول الله صلى الله عليه وسلم أمر أبا بكرٍ أن يصلَّى بالنَّاس، ثمَّ وجد خفَّة فخرج، فلمَّا أحس به أبو بكرٍ أراد أن ينكص فأومأ إليه النَّبيُّ صلى الله عليه وسلم فجلس إلى جنب أبى بكرٍ عن يساره واستفتح من الآية الَّتى انتهى إليها أبو بكر (وعنه من طريقٍ ثانٍ بنحوه وفيه) فجاء النَّبيُّ صلى الله عليه وسلم حتَّى جلس، قال وقام أبو بكرٍ عن يمينه وكان أبو بكرٍ يأتمُّ بالنَّبيَّ صلى الله عليه وسلم والنَّاس يأتمُّون بأبى بكرٍ قال ابن عبَّاسٍ وأخذ النَّبيُّ صلَّى الله عليه وآله وسلَّم من القراءة من حيث بلغ أبو بكرٍ، ومات فى مرضه ذاك عليه الصَّلاة والسَّلام
tahqiqতাহকীক:তাহকীক চলমান