মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪০৪
নামাযের অধ্যায়
(৭) অধ্যায়: সালাত শুরুর পরে ইমামের অপবিত্রতার কথা মনে হলে তার হুকুম
(১৪০০) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী (ﷺ) সালাতের উদ্দেশ্যে বের হলেন, অতঃপর যখন তাকবীরে তাহরীমা বলা হল, এরপর তিনি সালাত থেকে বেরিয়ে পড়লেন এবং সাহাবীদের ইঙ্গিত করলেন অর্থাৎ তোমরা স্বস্থানে বহাল থাকো। এরপর বেরিয়ে গেলেন অতঃপর গোসল করলেন এরপর আসলেন। এমতাবস্থায় তাঁর মাথা থেকে পানি টপটপ করে ঝরছিল। এরপর তিনি (ইমামতি) সালাত সম্পন্ন করিয়ে দিলেন। অতঃপর যখন সালাত শেষ হল, তিনি বললেন, আমি নাপাক হয়েছিলাম। অতঃপর গোসল করতে ভুলে গিয়েছি।
(উক্ত আবূ হুরায়রা থেকে দ্বিতীয় সনদে বর্ণিত) তিনি বলেন, সালাতের ইক্বামাত বলা হলো মানুষেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল এবং রাসূল (ﷺ) বেরিয়ে গেলেন এবং সাহাবীদের হাতের ইশারায় বলে গেলেন স্বস্থানে অবস্থান করতে। তিনি বাইরে এলেন, গোসল করলেন এবং তাঁর মাথা থেকে টপটপ করে পানি পড়ছিল, এমনি অবস্থায় তাঁদের সালাত আদায় করিয়ে দিলেন।
(হাইসামী বলেন, হাদীসটি তবারানী মু'জামুল আওসাতে বর্ণনা করেছেন, তিনি আরো বলেন, এ হাদীসের রাবীগণ সহীহ হাদীসের রাবীদের ন্যায় গুণাবলী সম্পন্ন।)
كتاب الصلاة
(7) باب حكم الأمام اذا ذكر أنه محدث
(1404) عن ابى هريرة رضى الله عنه أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم خرج إلى الصَّلاة فلمَّا كبَّر انصرف وأومأ إليهم أي كما أنتم ثمَّ خرج فاغتسل ثمَّ جاء ورأسه يقطر فصلَّى بهم فلمَّا صلَّى قال إنِّى كنت جنبًا فنسيت أن أغتسل (وعنه من صريقٍ ثانٍ) قال أقيمت الصَّلاة وصفَّ النَّاس صفوفهم وخرج رسول الله صلَّى الله عليه وآله وسلم فقام مقامه ثمَّ أومأ إليهم بيده أن مكانكم فخرج وقد اغتسل ورأسه ينطف فصلَّى بهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান