মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩০৫
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: জামাতের গুরুত্ব ও তৎপ্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
(১৩০১) জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবন উম্মু মাকতুম নবী (ﷺ)-এর কাছে এলেন। অতঃপর বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার বাড়ী দূরে আর আমি অন্ধ মানুষ, কিন্তু আযান শুনতে পাই। তিনি বললেন, যদি আযান শুনতে পাও তবে জামাতে আসবেই। হামাগুড়ি দিয়ে হলেও। অথবা কষ্ট করে হলেও।
(আবু ইয়ালা ও তবারানী আওসাত গ্রন্থে, তবারানীর রাবীগণ নির্ভরযোগ্য। আর আহমদের রাবীগণের মধ্যে কারো কারো সম্বন্ধে নানান কথা রয়েছে।)
كتاب الصلاة
(3) باب ما جاء فى تأكيدها والحث عليها
(1305) عن جابر بن عبد الله رضى الله عنهما قال أتي ابن أدمِّ مكتومٍ النَّبيَّ صلى الله عليه وسلم فقال يا رسول الله منزلى شاسع وأنا مكفوف البصر وأنا أسمع الأذان، قال فإن سمعت الأذان فأجب ولو حبوًا أو زحفًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান