মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩০৪
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: ইশা ও ফজরের জামাতে হাজির হওয়ার জন্য উৎসাহ প্রদান প্রসঙ্গে।
(১৩০০) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) বলেছেন, ইশা ও ফজর সালাতের জামাত থেকে পশ্চাৎপদরা যদি জানত যে, এতে তাদের জন্য কি রয়েছে, তবে অবশ্যই তারা ঐ দুই জামাতে হাজির হত এমনকি হামাগুড়ি দিয়ে হলেও।
(এ হাদীসটি মুসনাদে আহমদ ছাড়া অন্যত্র পাওয়া যায় নি, হায়ছামী হাদীসটি বর্ণনা করে বলেন, এটা আহমদ বর্ণনা করেছেন এবং সনদের রাবীগণ বিশ্বস্ত।)
(এ হাদীসটি মুসনাদে আহমদ ছাড়া অন্যত্র পাওয়া যায় নি, হায়ছামী হাদীসটি বর্ণনা করে বলেন, এটা আহমদ বর্ণনা করেছেন এবং সনদের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(2) باب الترغيب فى حضور الجماعة فى العشاء والفجر
(1304) عن أنس بن مالكٍ رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم قال لو يعلم المتخلَّفون عن صلاة العشاء وصلاة الغداة مالهم فيهما لأتوهما ولو حبوًا