মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩০২
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: ইশা ও ফজরের জামাতে হাজির হওয়ার জন্য উৎসাহ প্রদান প্রসঙ্গে।
(১২৯৮) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যদি মানুষেরা জানত যে, ইশা ও ফজরের জামাতে কি আছে তবে অবশ্যই তারা ঐ জামাতদ্বয়ে হাজির হত এমনকি হামাগুড়ি দিয়ে হলেও।
(ইবন্ মাজাহ-এর সনদে ইয়াহইয়া ইবনে কাসীর নামক এক রাবী আছেন যিনি হাদীস বর্ণনার ব্যাপারে لين الحديث)
(ইবন্ মাজাহ-এর সনদে ইয়াহইয়া ইবনে কাসীর নামক এক রাবী আছেন যিনি হাদীস বর্ণনার ব্যাপারে لين الحديث)
كتاب الصلاة
(2) باب الترغيب فى حضور الجماعة فى العشاء والفجر
(1302) عن عائشة رضى الله عنها أنَّ رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم قال لو أن الناس يعلمون ما في صلاة العتمة وصلاة الصبُّح لأتوهما ولو حبوًا