মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩০১
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: ইশা ও ফজরের জামাতে হাজির হওয়ার জন্য উৎসাহ প্রদান প্রসঙ্গে।
(১২৯৭) উসমান ইবন আফ্ফান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, যে ইশার সালাত জামাতে আদায় করল, সে যেন অর্ধরাত্রি দাঁড়িয়ে ইবাদত করল, আর যে ফজরের সালাতও জামাতে আদায় করল, সে যেন পূর্ণ রাত্রি দাঁড়িয়ে ইবাদত করল।
(মুসলিম ও মুয়াত্তা মালিক।)
كتاب الصلاة
(2) باب الترغيب فى حضور الجماعة فى العشاء والفجر
(1301) عن عثمان بن عفَّان رضى الله عنه أنَّ النَّبيَّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم قال من صلَّى العشاء في جماعةٍ فهو كمن قام نصف اللَّيل، ومن صلّى الصبُّح في جماعة فهوى كمن قام اللَّيل كلَّه
tahqiqতাহকীক:তাহকীক চলমান