মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯০৩
নামাযের অধ্যায়
(৬) অনুচ্ছেদ: যে চার রাক'আতের সালাত পাঁচ রাক'আত আদায় করল, তার কি করণীয়?
(৮৯৯) আবদুল্লাহ ইবন মাসউদ থেকে বর্ণিত যে, রাসুল (সা) যোহরের সালাত পাঁচ রাক'আত আদায় করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হল, সালাত কি বৃদ্ধি করা হয়েছে? তাঁকে বলা হলো, আপনি পাঁচ রাকাআত সালাত আদায় করেছেন। তখন তিনি দু'টি সিজদা করলেন।
তাঁর থেকে অন্য সূত্রে বর্ণিত। নবী করীম (সা) তাঁদের নিয়ে পাঁচ রাক'আত সালাত আদায় করলেন তারপর সালাত শেষ করলেন। অতঃপর কিছু লোক পরস্পরের মধ্যে কানাঘুষা করতে লাগলেন এবং তাঁরা রাসুল (সা)-কে বললেন, হে আল্লাহর রাসূল। আপনি তো সালাত পাঁচ রাক'আত আদায় করেছেন। তখন তিনি ফিরে আসলেন অতঃপর তাদেরকে নিয়ে দুইটি সিজদা করলেন এবং সালাম ফিরালেন তারপর বললেন: আমি একজন মানুষ। তোমরা যেমন ভুল কর আমিও ভুল করি।
তৃতীয় এক সূত্রে আলকামা থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ থেকে বর্ণনা করেন যে, নবী করীম (সা) সালাম ফিরানোর পূর্বে সিজদা দু'টি করলেন। আর একবার বলেন: নবী করীম (সা) সালাম ফিরানোর পরে দুই সিজদা সাহু করেছেন।
চতুর্থ এক সূত্রে আল আসওয়াদ থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন যে, নবী করীম (সা) যোহর অথবা আসর-এর সালাত পাঁচ রাক'আত আদায় করেন। অতঃপর সিজদা সাহুর দু'টি সিজদা করেন। তারপর রাসূল (সা) বললেন, সিজদা দুইটি তার জন্য, যে তোমাদের মধ্যে ধারণা করে যে, সে সালাতে কম বা বেশী করেছে।
পঞ্চম এক সূত্রে আলকামা আবদুল্লাহ থেকে রেওয়ায়াত করেন যে, রাসূল (সা) একদা সালাতে ভুল করেন, অতঃপর কথাবার্তা বলার পর তাদের নিয়ে দুইটি সিজদা করেন।
(তিরমিযী, বুখারী, মুসলিম ইত্যাদি মুহাদ্দিসগণ এ জাতীয় হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
6 - باب ما يفعل من صلى الرباعية خمسًا
(903) عن عبد الله (بن مسعود رضي الله عنه) أن النبي صلى الله عليه وسلم صلى الظهر خمسًا فقيل: زيد في الصلاة؟ قيل: صليت خمسًا. فسجد سجدتين (1). وعنه من طريق ثان (2): أن النبي صلى الله عليه وآله وسلم صلى بهم خمسًا ثم انفتل (1) فجعل بعض القوم يوشوش إلى بعض فقالوا له: يا رسول الله صليت خمسًا؟ فانفتل فسجد بهم سجدتين وسلم وقال: إنما أنا بشر أنسى كما تنسون. ومن طريق ثالث (2) عن علقمة عن عبد الله أن النبي صلى الله عليه وسلم سجدهما قبل السلام، وقال مرة: إن النبي صلى الله عليه وسلم سجد السجدتين في السهو بعد السلام (3). ومن طريق رابع (4) عن الأسود عن عبد الله أن النبي صلى الله عليه وسلم صلى الظهر أو العصر خمسًا ثم سجد سجدتي السهو ثم قال رسول الله صلى الله عليه وسلم: هاتان السجدتان لمن ظن منكم أنه زاد أو نقص (5). ومن طريق خامس (6) عن علقمة عن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم سها في الصلاة فسجد بهم سجدتي السهو بعد الكلام (7)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯০৩ | মুসলিম বাংলা