মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯০২
নামাযের অধ্যায়
(৫) নং অনুচ্ছেদঃ যে ব্যক্তি প্রথম বৈঠকের কথা ভুলে গিয়ে পূর্ণভাবে দাঁড়িয়ে যায় সে তখন ফিরে আসবে না
(৮৯৮) মুগীরা ইবন শু'বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা) যোহর অথবা আসরের সালাতে আমাদের ইমামতি করলেন। অতঃপর (দু'রাক'আতে না বসে) দাঁড়িয়ে যাওয়াতে আমরা বললাম "সুবহানাল্লাহ"। তখন তিনিও সুবহানাল্লাহ বললেন এবং তাঁর হাতের ইঙ্গিতে আমাদেরকে দাঁড়াতে বললেন, আমরা দাঁড়িয়ে গেলাম। যখন তিনি সালাত পূর্ণ করলেন। তখন দু'টি সিজদা করলেন। অতঃপর তিনি (রাসূল সা) বললেন, পুরোপুরি দাঁড়ানোর পূর্বে যখন তোমাদের কারো স্মরণ হবে, তখন সে যেন বসে যায়। আর যখন পুরোপুরি দাঁড়িয়ে যায় তখন যেন না বসে।
(আবু দাউদ, ইবন মাজাহ, তবারানী, বাইহাকী, ও আবদুর রাযযাক।)
كتاب الصلاة
5 - باب من نسي الجلوس الأول حتى انتصب قائمًا لم يرجع
(902) عن المغيرة بن شعبة رضي الله عنه قال: أمنا رسول الله صلى الله عليه وسلم في الظهر أو العصر فقام فقلنا: سبحان الله. فقال: سبحان الله. وأشار بيده، يعني قوموا، فقمنا فلما فرغ من صلاته سجد سجدتين، ثم قال: إذا ذكر أحدكم قبل أن يستتم قائمًا فليجلس (1) وإذا استتم قائمًا فلا يجلس.
tahqiqতাহকীক:তাহকীক চলমান