মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯৯
নামাযের অধ্যায়
(৫) নং অনুচ্ছেদঃ যে ব্যক্তি প্রথম বৈঠকের কথা ভুলে গিয়ে পূর্ণভাবে দাঁড়িয়ে যায় সে তখন ফিরে আসবে না
(৮৯৫) আবদুর রহমান ইবন আ'রাজ থেকে বর্ণিত যে, তাঁকে ইবন বুহাইনাহ জানিয়েছেন যে, একবার রাসূলুল্লাহ (স) যোহরের সালাতে দুই রাক'আতে বসতে ভুলে গিয়ে দাঁড়িয়ে গেলেন। অতঃপর যখন প্রায় সালাত শেষে সালাম ফিরানো পর্যায়ে উপনীত হলেন, তখন দু'টি সিজদা (সাহু) করলেন। অতঃপর সালামের মাধ্যমে সালাত শেষ করলেন। অন্য বর্ণনায় আছে, যখন রাসূল (সা) শেষ দুই রাক'আতও আদায় করলেন তখন মানুষ তাঁর সালাম ফিরানোর অপেক্ষা করছিল। তখন তিনি তাকবীর বলে সিজদা করলেন তারপর আবার তাকবীর বলে সিজদা করলেন। অতঃপর সালাম ফিরালেন।
ইবন বুহাইনা থেকে অন্য সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা) আমাদেরকে নিয়ে কোন এক সালাত আদায় করলেন। আমার মনে হয় তা আসরের সালাত ছিল। দ্বিতীয় রাক'আতে না বসে দাঁড়িয়ে গেলেন। যখন সালাত শেষ করার পূর্ব সময় হল তখন দুইটি সিজদা আদায় করলেন। অন্য এক রেওয়ায়াতে অতিরিক্ত বলা হয়েছে যে, বসতে ভুলে গেলেন, একথার স্থলে সকল মানুষও তাঁর সাথে সিজদা দু'টি করলেন।
(আবু দাউদ, তিরমিযী, বাইহাকী, তাহাবী।)

كتاب الصلاة
5 - باب من نسي الجلوس الأول حتى انتصب قائمًا لم يرجع
(899) عن عبد الرحمن بن الأعرج أن ابن بحينة (1) أخبره أن رسول الله صلى الله عليه وسلم قام في الثنتين من الظهر نسي الجلوس حتى إذا فرغ من صلاته إلى أن يسلم سجد سجدتين ثم ختم بالتسليم. (وفي رواية «فلما صلى الأخريين انتظر الناس تسليمه فكبر فسجد ثم كبر فسجد ثم سلم»). وعنه من طريق ثان (2) عن ابن بحينة أيضًا: صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة نظن أنها العصر فقام في الثانية لم يجلس، فلما كان قبل أن يسلم سجد سجدتين. (زاد في رواية «وسجدهما الناس معه مكان ما نسي من الجلوس») (1).