মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯৩
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: সালাতে মুসল্লীকে শয়তানের ধোঁকা দেয়া ও তার প্রতিকার সংক্রান্ত আগত হাদীসসমূহ
(৮৮৯) উমর ইবন আবূ বকর ইবন্ আব্দুর রহমান ইব্‌নুল হারিস তাঁর পিতার থেকে বর্ণনা করেন, একদা আম্মার ইবনু ইয়াসির দু'রাক'আত সালাত আদায় করলেন। (সালাত শেষে) আবদুর রহমান ইবনুল হারিস তাকে বলল: হে আবুল ইয়াকযান। আপনি সালাত দু'রাক'আতকে সংক্ষেপ করলেন। তিনি (আম্মার) বললেন: আমি কি সালাতের কোন রোকন বাদ দিয়েছি, তিনি বললেন: না (আপনি কোন রোকন বাদ দেন নি) কিন্তু আপনি দু'রাক'আত সালাতকে সংক্ষিপ্ত করেছেন। আম্মার বললেন: আমি এ দু'রাক'আত সালাতে ভুলের আশঙ্কা করছিলাম। (অর্থাৎ শয়তানের অছওয়াছার আশঙ্কা করছিলাম) আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি যে, কিছু কিছু মানুষ সালাত আদায় করে অথচ সম্ভবত সে তার সালাতের এক দশমাংশ অথবা এক নবমাংশ অথবা এক অষ্টমাংশ অথবা এক সপ্তমাংশ প্রতিদান পায়। এভাবে তিনি (রাসূল সা) শেষ সংখ্যা পর্যন্ত বলে গেলেন।
(অপর এক বর্ণনা মতে) ইবন লাস আল খজায়ী থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আম্মার বিন-ইয়াসির মসজিদে প্রবেশ করে সংক্ষিপ্তভাবে দু'রাকা'আত সালাত সমাপ্ত করলেন। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি বসলেন। আমরা তাঁর নিকট এসে বসলাম এবং বললাম, হে আবুল ইয়াকযান! আপনি এ দু'রাক'আত সালাত অত্যন্ত সংক্ষেপে আদায় করলেন। তিনি বললেন, আমি এ দু'রাক'আত সালাতে শয়তানের প্ররোচনার আশঙ্কা করছিলাম। মনে করেছিলাম সে এসে তাতে আমাকে ধোকা দিবে। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি পূর্ণ হাদীসটি উল্লেখ করলেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তবে তার সনদ উত্তম।)
كتاب الصلاة
2 - باب ما جاء في وسوسة الشيطان للمصلي وما يدفع ذلك
(893) عن عمر بن أبي بكر بن عبد الرحمن بن الحارث عن أبيه أن عمارًا (يعني بن ياسر) رضي الله عنه صلى ركعتين فقال له عبد الرحمن بن الحارث: يا أبا اليقظان (1) لا أراك إلا خففتهما، قال: هل نقصت من حدودهما شيئًا (2) قال: لا، ولكن خففتهما. قال: إني بادرت بهما السهو (3) إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الرجل ليصلي ولعله أن لا يكون له من صلاته إلا عشرها أو تسعها أو ثمنها أو سبعها حتى انتهى إلى آخر العدد. ومن طريق ثان (4) عن ابن لاس الخزاعي (5) قال: دخل عمار بن ياسر المسجد فركع فيه ركعتين أخفهما وأتمهما، قال: ثم جلس، فقمنا إليه، فجلسنا عنده ثم قلنا له: لقد خففت ركعتيك هاتين جدًا يا أبا اليقظان، فقال: إني بادرت بهما الشيطان أن يدخل علي فيهما. قال: فذكر الحديث (1).
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৯৩ | মুসলিম বাংলা