মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯২
নামাযের অধ্যায়
সাহু সিজদা সংক্রান্ত অনুচ্ছেদসমূহ

(১) অনুচ্ছেদ: যার সালাতে সন্দেহ হয় তার যা করণীয়
(৮৮৮) সুফইয়ান সাওরী থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, আমি আবূ আমর আশ-শায়বানীকে রাসূল (সা)-এর এই বাণী لَا إِغْرَارَ فِي الصَّلَاة সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তখন তিনি জবাবে বলেন, তা হলো প্রকৃতপক্ষে لَا غِرَارَ فِي الصَّلَاة আর غِرَارَ শব্দের অর্থ হলো, সালাতের কিছু অংশ অবশিষ্ট থাকা। হাদীসের তাৎপর্য হল: এরূপ ধারণা নিয়ে সালাত শেষ করবে না। বরং সালাত পূর্ণ হয়েছে এরূপ বিশ্বাস ও ইয়াকীন নিয়ে সালাত শেষ করবে।
(আবু দাউদ, নাসায়ী, ইবন হিব্বান, বাইহাকী। হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
أبواب سجود السهو

1 - باب ما يصنع من شك في صلاته
(892) حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرحمن (يعني بن مهدي) عن سفيان (يعني الثوري) قال: سمعت أبي يقول: سألت أبا عمر والشيباني عن قول رسول الله صلى الله عليه وسلم لا إغرار في الصلاة، فقال: إنما هو: لا غرار (1) في الصلاة، ومعنى غرار يقول: لا يخرج منها وهو يظن أنه قد بقي عليه منها شيء حتى يكون على اليقين والكمال.
tahqiqতাহকীক:তাহকীক চলমান