মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৬
নামাযের অধ্যায়
সাহু সিজদা সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: যার সালাতে সন্দেহ হয় তার যা করণীয়
(১) অনুচ্ছেদ: যার সালাতে সন্দেহ হয় তার যা করণীয়
(৮৮২) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, তিনি নবী করীম (সা)-এর নিকট থেকে এ খবর পৌঁছান তিনি (নবী সা) বলেন: তোমাদের কেউ যখন সালাতে থাক, তখন তার নিকট শয়তান আসে এবং তাকে সন্দেহে নিপতিত করে। এমনকি সে বুঝতে পারে না, কি পরিমাণ সালাত সে আদায় করল। তোমাদের কেউ এমতাবস্থার সম্মুখীন হলে সে যেন বসাবস্থায় দুই সিজদা (সাহু) করে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
أبواب سجود السهو
1 - باب ما يصنع من شك في صلاته
1 - باب ما يصنع من شك في صلاته
(886) عن أبي هريرة رضي الله عنه يبلغ به النبي صلى الله عليه وسلم (2) يأتي أحدكم الشيطان وهو في صلاته فيلبس عليه (1) حتى لا يدري كم صلى فمن وجد من ذلك شيئًا فليسجد سجدتين وهو جالس (2).