মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৫
নামাযের অধ্যায়
সাহু সিজদা সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: যার সালাতে সন্দেহ হয় তার যা করণীয়
(১) অনুচ্ছেদ: যার সালাতে সন্দেহ হয় তার যা করণীয়
(৮৮১) আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) নবী করীম (সা) থেকে বর্ণনা করেন। (তিনি (রাসূল সা) বলেন:) তুমি যদি সালাতের মধ্যে সন্দিহান হও যে, তুমি তিন রাকা'আত না চার রাকা'আত পড়েছ। এমতাবস্থায় তোমার যদি বেশী ধারণা হয় যে, তুমি চার রাকা'আত পড়েছ? তখন তুমি তাশাহহুদ পড়বে এবং সালামের পূর্বে বসা অবস্থায় দুই সাজদা সাহু দিবে। অতঃপর একইভাবে তাশাহহুদ পড়বে এবং সালাম ফিরাবে। (তার থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত) রাসূল (সা) আবদুল্লাহ ইবন মাসউদ (রা) কে বলেন: তুমি যখন তোমার সালাতে বসা অবস্থায় সন্দিহান হবে যে, তুমি জান না যে, তিন রাকা'আত না চার রাকা'আত পড়েছ। এমতাবস্থায় যদি তোমার অধিক ধারণা হয় যে, তিন রাকা'আত পড়েছ, তাহলে দাঁড়িয়ে এক রুকু ও দুই সিজদা কর, অতঃপর তাশাহহুদ পড় তারপর সালাম ফিরাও। আর যদি তোমার অধিক ধারণা হয় যে, তুমি চার রাকাআত পড়েছ, তা'হলে সালাম ফিরাও। অতঃপর দুই সিজদা কর তারপর তাশাহহুদ পড়ে সালাম ফিরাও।
(আবু দাউদ, নাসায়ী, ইবন হাজর এ হাদীসটি দুর্বল বলে মন্তব্য করেছেন, আর বাইহাকী বলেন, এ হাদীসটি মারফু হওয়ার ও মতনের ব্যাপারে মতদ্বন্দআছে।)
(আবু দাউদ, নাসায়ী, ইবন হাজর এ হাদীসটি দুর্বল বলে মন্তব্য করেছেন, আর বাইহাকী বলেন, এ হাদীসটি মারফু হওয়ার ও মতনের ব্যাপারে মতদ্বন্দআছে।)
كتاب الصلاة
أبواب سجود السهو
1 - باب ما يصنع من شك في صلاته
1 - باب ما يصنع من شك في صلاته
(885) عن أبي عبيدة عن أبيه عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال: إذا كنت في الصلاة فشككت في ثلاث أو ربع، وأكثر ظنك على أربع تشهدت ثم سجدت سجدتين وأنت جالس قبل أن تسلم، ثم تشهدت أيضًا ثم سلمت. وعنه من طريق ثان (1) عن عبد الله بن مسعود قال: إذا شككت في صلاتك وأنت جالس فلم تدر ثلاثًا صليت أم أربعًا، فإن كان أكبر ظنك أنك صليت ثلاثًا فقم فاركع ركعة ثم سلم ثم اسجد سجدتين ثم تشهد ثم سلم، وإن كان أكبر ظنك أنك صليت أربعًا فسلم ثم اسجد سجدتين ثم تشهد ثم سلم.