মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮১
নামাযের অধ্যায়
(১৪) অনুচ্ছেদ: অন্ধকারে মুসল্লীর সামনে মহিলাদের ঘুমানো জায়েয
(৮৭৭) তাঁর ('আতা) থেকে আরও বর্ণিত। তিনি উরওয়াহ ইবন্ যুবাইর থেকে খবর দিয়েছেন যে, আয়েশা (রা) তাঁকে জানিয়েছেন তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা) ঘরের মধ্যে সালাত আদায় করতেন। তখন আমি তাঁর ও কিবলার মাঝে খাটে শুয়ে থাকতাম। 'আতা প্রশ্ন করলেন, তাঁদের উভয়ের মাঝে কি মসজিদের দেয়াল থাকত? উত্তরে বললেন, না। ঘরের মধ্যেই পড়তেন দেয়ালের দিক হয়ে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
14 - باب جواز نوم المرأة أمام المصلي في الظلام
(881) وعنه أيضًا عن عروة بن الزبير أخبره أن عائشة رضي الله عنها أخبرته قالت: كان النبي صلى الله عليه وعلى آله وسلم يصلي وأنا معترضة على السرير بينه وبين القبلة. قلت: أبينهما جدر المسجد؟ (2) قال: لا، في البيت إلى جدره.