মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮০
নামাযের অধ্যায়
(১৪) অনুচ্ছেদ: অন্ধকারে মুসল্লীর সামনে মহিলাদের ঘুমানো জায়েয
(৮৭৬) 'আতা থেকে বর্ণিত, তিনি উরওয়াহ থেকে আর তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন। রাসূল (সা) (ঘরের মধ্যে) সালাত আদায় করছিলেন, তখন তাঁর সামনে আয়েশা আড়াআড়িভাবে শুয়ে ছিলেন এবং তিনি (উরওয়া) বলেন, তাঁরা তোমাদের মা, বোন ও খালা নয়?
(ইমাম হাইছামী। বি. দ্র. উরওয়া মহিলাকে সামনে শুয়ে রেখে কিভাবে নামায পড়া যায়? এরূপ প্রশ্নের সম্মুখীন হলে তিনি উপরোক্ত কথা বলেন।)
(ইমাম হাইছামী। বি. দ্র. উরওয়া মহিলাকে সামনে শুয়ে রেখে কিভাবে নামায পড়া যায়? এরূপ প্রশ্নের সম্মুখীন হলে তিনি উপরোক্ত কথা বলেন।)
كتاب الصلاة
14 - باب جواز نوم المرأة أمام المصلي في الظلام
(880) عن عطاء عن عروة عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم صلى وهي معترضة بين يديه، وقال: أليس هن أمهاتكم وأخواتكم وعماتكم (1).