মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪২
নামাযের অধ্যায়
(৭) নং অনুচ্ছেদ: কাপড় পেঁচিয়ে, ঝুলিয়ে ও নীচে নামিয়ে সালাত আদায় করা মাকরূহ
(৮৩৮) 'আতা ইবন ইয়াসার নবী করীম (সা)-এর জনৈক সাহাবী থেকে বর্ণনা করে বলেন: এক ব্যক্তি কাপড় বুলানো অবস্থায় সালাত আদায় করছিল। তখন রাসূলুল্লাহ (সা) তাকে বললেন, তুমি যাও এবং ওযু করো। রাবী বলেন: অতঃপর সে গেল এবং ওযু করে আসল, তারপর রাসূল (সা) তাকে পুনরায় বললেন, তুমি যাও এবং ওযু করে এসো। রাবী বলেন: অতঃপর সে গেল এবং ওযু করে আসল। তখন সাহাবীদের মধ্যে একজন বললেন, হে আল্লাহর রাসূল! কি হয়েছে? লোকটিকে বার বার ওযু করার নির্দেশ দিয়ে চুপ রয়েছেন। তখন রাসূলুল্লাহ (সা) বললেন: সে তার কাপড় ঝুলানো অবস্থায় সালাত আদায় করছিল। আর আল্লাহ্ তা'আলা কাপড় ঝুলানো কোন বান্দার সালাত কবুল করেন না।
(আবু দাউদ, বাইহাকী।)
كتاب الصلاة
7 - باب كراهة الصلاة بالاشتمال والسدل والإسبال وفي ثوب له أعلام وفي ملاحف النساء
(842) عن عطاء بن يسار عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم قال: بينما رجل يصلي وهو مسبل إزاره (1) إذ قال له رسول الله صلى الله عليه وسلم: اذهب فتوضأ. قال: فذهب فتوضأ، ثم جاء فقال له رسول الله صلى الله عليه وسلم: اذهب فتوضأ. قال: فذهب فتوضأ ثم جاء، فقال (له رجل) (2): مالك يا رسول الله؟ مالك أمرته يتوضأ ثم سكت؟ (3) قال: إنه كان يصلي وهو مسبل إزاره وإن الله عز وجل لا يقبل صلاة عبد مسبل إزاره (4).
tahqiqতাহকীক:তাহকীক চলমান