মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৪৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতে দু'আ করার সময় অঙ্গুলী উচু করা প্রসঙ্গে।
(৭৪৫) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) (একদিন) সাদ-এর কাছ দিয়ে গেলেন, তখন তিনি দু'অঙ্গুলী দ্বারা (ইশারা) করছিলেন, তখন তিনি (রাসূলুল্লাহ (সা) তাঁকে বললেন, হে সা'দ, এক অঙ্গুলী দ্বারা ইশারা করবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصلاة
فصل منه في رفع الأصبع عند الدعاء في الصلاة
(749) - عن أنس بن مالك رضي الله عنه قال: مر رسول الله صلى الله عليه وسلم بسعد وهو يعدو بأصبعين (5) فقال: أحِّد يا سعد.
tahqiqতাহকীক:তাহকীক চলমান