মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৪৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতে দু'আ করার সময় অঙ্গুলী উচু করা প্রসঙ্গে।
(৭৪৪) মালিক ইবন নুমায়ের আল খুযাঈ তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে সালাতে বসা অবস্থায় দেখেছি যে, তিনি তাঁর ডান বাহু ডান উরুর উপরে রেখে তর্জনী অঙ্গুলীকে সামান্য ঝুঁকিয়ে উঁচু করে রেখেছেন এবং দু'আ করছেন।
(আবু দাউদ, নাসায়ী, হাকিম। হাকিম হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
فصل منه في رفع الأصبع عند الدعاء في الصلاة
(748) - عن مالك بن نمير الخزاعي عن أبيه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم وهو قاعد في الصلاة قد وضع ذراعه اليمنى على فخذه اليمنى رافعًا بأصبعه السبابة قد حناها شيئًا (4) وهو يدعو.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৪৮ | মুসলিম বাংলা