মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭১
নামাযের অধ্যায়
(১২) ফজর ও ইশার নামাযের ফযীলত প্রসঙ্গে
(১৭১) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তাদের কাউকে অথবা তোমাদের কাউকে যদি ছাগলের দুইটি পা বা একটা মোটা তাজা ছাগলের হাড়ও দেয়া হয় তাহলেও সকলেই (তা নেয়ার জন্য) আসবে। তারা যদি জানত এতদুভয় নামাযের অর্থাৎ ইশা ও ফজরের নামাযের কী ফযীলত তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও আসত। আমার ইচ্ছা হয়ে ছিল, এক লোককে লোকদের ইমামতী করার আদেশ করি, তারপর ঐসব লোকদের কাছে যাই যারা এর থেকে বা নামায থেকে পশ্চাতে থাকে, অতঃপর তাদের উপর আগুন জ্বালিয়ে দিই।
(বুখারী, মুসলিম ও চার সুনান গ্রন্থ।)
(বুখারী, মুসলিম ও চার সুনান গ্রন্থ।)
كتاب الصلاة
(12) باب في فضل صلاة الصبح والعشاء
(171) عَنِ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : لَوْ جُعِلَ لأَحَدِهِمْ ، أَوْ لأَحَدِكُمْ - مِرْمَاتَانِ حَسَنَتَانِ ، أَوْ عَرْقٌ مِنْ شَاةٍ سَمِينَةٍ لأَتَوْهَا أَجْمَعُونَ ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا - يَعْنِي الْعِشَاءَ وَالصُّبْحَ - لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا ، وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلاً يُصَلِّي بِالنَّاسِ ، ثُمَّ آتِيَ أَقْوَامًا يَتَخَلَّفُونَ عَنْهَا ، أَوْ عَنِ الصَّلاَةِ - فَأُحَرِّقَ عَلَيْهِمْ..