আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৬৩
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৩. হযরত সাহল ইবন হানযালিয়্যা (রা) থেকে বর্ণিত। তিনি হলেন, সাহল ইবন রবী ইবন আমর (রা)। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঘোড়া পালনে অর্থ ব্যয়কারী ঐ ব্যক্তির মত যে তার হাতকে দান-খয়রাতে প্রসারিত করে রাখল, আর কখনও তা গুটালো না।
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1963- وَعن سَهْلِ بن الحنظلِيَّةِ، وَهُوَ سَهْل بن الربيع بن عَمْرو رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رسول الله ﷺ المنفق على الخيلِ كَالبَاسِطِ يَدَهُ بِالصَّدْقَةِ لا يَقْبِضُهَا
رواه ابو داؤد
tahqiqতাহকীক: