আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৬২
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬২. উরাইব (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: কিয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটের কেশ গুচ্ছে কল্যাণ ও মর্যাদা নিহিত রয়েছে। ঘোড়া পালনকারীরা ঘোড়ার দ্বারা সাহায্য ও সম্মান পাবে। ঘোড়া পালনে অর্থ ব্যয়কারীগণ ঐ ব্যক্তির মতই গণ্য হবে, যে উদার হস্তে সাদকা করার জন্য তার হাত সম্প্রসারিত করে রাখে। ঘোড়ার মল-মূত্র তার মালিকের জন্য কিয়ামতের দিন জান্নাতী মিল্কের মত সুগন্ধিতে পরিণত হবে।
(হাদীসটি তাবারানী 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন, তবে এতে মুনকারের দোষ রয়েছে।)
(হাদীসটি তাবারানী 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন, তবে এতে মুনকারের দোষ রয়েছে।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1962- وَرُوِيَ عَن عريب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْخَيل مَعْقُود فِي نَوَاصِيهَا الْخَيْر والنيل إِلَى يَوْم الْقِيَامَة وَأَهْلهَا مُعَانُونَ عَلَيْهَا والمنفق عَلَيْهَا كالباسط يَده بِالصَّدَقَةِ وَأَبْوَالهَا وأرواثها لاهلها عِنْد الله يَوْم الْقِيَامَة من مسك الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَفِيه نَكَارَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَفِيه نَكَارَة